অ্যান্ড্রয়েড মেসেজে এলো ইমোজি

২৩ জুলাই, ২০২০ ০৪:১০  
অন্যান্য চ্যাটিং অ্যাপের তুলনায় চিরাচরিত মেসেজ অ্যাপ সাধারণই বলা চলে। তবে সেটিকে উন্নত করতে কাজ করে চলেছে গুগল। গত মার্চ থেকে নতুন এক ফিচারের পরীক্ষা চালাচ্ছে গুগল। এবার সকলের জন্য ফিচারটি চালু করা হয়েছে। খবর এনগ্যাজেট। নতুন খবর অনুযায়ী, সেই ফিচারটি হলো ইমোজি। এখন থেকে অ্যান্ড্রয়েড ফোনের মেসেজেও ইমোজি বা প্রতিক্রিয়া যুক্ত করা যাবে। অন্যান্য চ্যাটিং অ্যাপের মতোই যেকারো পাঠানো মেসেজে দীর্ঘক্ষণ চেপে রিয়্যাক্ট করা যাবে। বর্তমানে লাইক, লাভ, হাসি, বিষ্ময়, দু:খ, রাগান্বিত ও ডিসলাইক ইমোজি যুক্ত করা হয়েছে। তবে যদি কারো মোবাইল আরসিএস ফিচার না থাকে তাহলে তার পাঠানো মেসেজে রিয়্যাক্ট করা যাবে না। ডিবিটেক/বিএমটি